বাংলাদেশ

মানিকগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সদর  উপজেলার দিঘী ইউনিয়নে এক স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি  মসজিদ ভিত্তিক শিক্ষালয়ের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

দিঘী ইউনিয়নের চেয়ারম্যান  মতিন মোল্লা জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষালয়ের শিক্ষক সামছুল হক সামছু মুন্সি মঙ্গলবার দুপুরে ৮ বছরের ওই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা করেন। সেসময়ে ওই শিশুটির  চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসার সাথে সাথে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হয়। বিকেলে ওই শিশুটির পরিবার অভিযোগ করায় সন্ধ্যার আগেই অভিযুক্তকে মানিকগঞ্জ সদর থানায় সোর্পদ করা হয়।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ( আরএমও ) লুৎফর রহমান জানান, শিশুটির স্পর্শকাতর স্থানে ক্ষত চিহ্ন থাকায় তাকে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের  (ওসি) রকিবুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টার অভিযোগে সামছুল হক নামে একজন শিক্ষক কে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি  চলছে বলে জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension