প্রধান খবরযুক্তরাষ্ট্র

সৌদি যুবরাজকে নির্দোষ বললেন ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সেদেশের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে দায়ী করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। কিন্তু সিআইএ’র তথ্য বিশ্লেষণ না করেই সৌদি যুবরাজকে নির্দোষ দাবী করলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক বক্তব্যে বলেন, এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের হাত নেই। যদিও সিআইএ যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছে, সে সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি বলেও তিনি জানান।

তবে তিনি অবশ্য সিআইএ’র এই মূল্যায়নকে পুরোপুরি প্রত্যাখ্যানও করেননি। তিনি দাবি করেন, বিন সালমান নির্দোষ এবং তিনি খুব দ্রুত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সিআইএ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

এর আগে সিআইএ তাদের তদন্ত, কাগজপত্র এবং প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে যে, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নিজে জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে যান এবং সেখানেই তিনি নৃশংসভাবে নিহত হন। একটি সৌদি ঘাতক দল তাকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে ফেলে বলে জানান বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension