প্রধান খবরবাংলাদেশরাজনীতি

আইনে কতটুকু কী আছে সেগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারব: ইসি রফিকুল ইসলাম

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: রোববার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কেউ দণ্ডপ্রাপ্ত আসামি হলে তার জেলে বা পলাতক থাকার কথা। জেলে থাকলে এ ধরনের কাজ করতে পারার কথা নয়। জেল থেকে জামিন নিয়ে করলে তাতে কোনও অসুবিধা ছিল না। কিন্তু ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। আইনে কতটুকু কী আছে সেগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার সকাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন, এর প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

এভাবে তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, আইনে এ বিষয়ে বলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।

রফিকুল ইসলাম বলেন, আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনও কিছু মনিটরিংয়ের নিজস্ব ক্যাপাসিটি নাই। যদি কেউ তথ্য-প্রমাণসহ অভিযোগ করেন এবং এক্ষেত্রে যদি আইনে বলা থাকে, তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব। আর যদি আইনে এ বিষয়ে কিছু না থাকে সেক্ষেত্রে কী করা যায় সেটা আমরা নিজেরা বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension