প্রধান খবরযুক্তরাষ্ট্র

শিকাগোর হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল ১৯ নভেম্বর সোমবার স্থানীয় সময় বেলা তিনটায় শিকাগোর মার্সি হাসপাতালে হামলার এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মেয়র রহম ইমানুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরে হাসপাতালে ঢুকে এক ব্যক্তি গুলি করা শুরু করে। এতে এক পুলিশ কর্মকর্তা, একজন চিকিৎসক ও আরও একজন নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। সন্ধ্যা নাগাদ হাসপাতালটিকে নিরাপদ ঘোষণা করা হয় এবং সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
পুলিশের মুখপাত্র ও শিকাগো অগ্নিনির্বাপণ বিভাগ তাদের টুইটারে জানিয়েছে, গুলিতে স্যামুয়েল জিমেনেজ নামের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বন্দুকধারী নিজেও মারা গেছেন।
তবে বন্দুকধারী কেন এই হামলা চালালেন, সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরে সর্বমোট ৪৯ হাজার সহিংসতার ঘটনায় ১২ হাজার ৫০২ জন মার্কিন নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে জানা যায়। সহিংসতা নিয়ে কাজ করা একটি গবেষণা প্রতিষ্ঠান ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ এমন তথ্য দিয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension