আন্তর্জাতিকপ্রধান খবর

খাশোগি হত্যা প্রসঙ্গে সৌদি বাদশা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট:  সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর প্রথমবারের মতো মুখ খুললেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সুরা কাউন্সিলের ভাষণে খাশোগিকে নিয়ে সরাসরি কিছু না বললেও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করায় তিনি দেশের বিচার বিভাগের প্রশংসা করেছেন। গত মাসে তুরস্কের ইস্তাম্বুলে খাশোগি হত্যাকাণ্ডের পর গত ১৯ নভেম্বর সোমবার সৌদির সুরা কাউন্সিলে বাদশাহ সালমান বলেন, তাঁর দেশ কখনো ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে বিচ্যুত হবে না।

ভাষণে বাদশাহ সালমান ইয়েমেন যুদ্ধের অবসানে জাতিসংঘের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলা ও অবরোধে ইয়েমেন দুর্ভিক্ষের কিনারে গিয়ে পৌঁছেছে। এমবিএস নামে পরিচিত সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক বলে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তামবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিহত হন।

অভিযোগ উঠেছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। তবে খাশোগিকে হত্যা করা হয়েছে স্বীকার করলেও এতে রাজপরিবার জড়িত নয় বলে দাবি করছে সৌদি আরব। এখন পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায় নি। তবে তাঁর দেহের টুকরো-টুকরো অংশের সন্ধান মিলেছে।

যুবরাজ মোহাম্মদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে খাশোগি হত্যায় ভূমিকা থাকার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension