বিনোদন

বাবার বিয়েতে হাজির হয়েছিলেন সারা, সাজিয়ে দিয়েছিলেন মা

রূপসী বাংলা ঢাকা বিনোদন ডেস্ক:  অমৃতার সঙ্গে সাইফ আলী খানের বিয়েবিচ্ছেদ হয়েছে বহু বছর আগে। তবে এই বিচ্ছেদ প্রভাব ফেলেনি বাবা সাইফ ও মেয়ে সারার সম্পর্কে। সারা মা অমৃতার সঙ্গে থাকলেও বাবার বাড়িতে আসতে তার বাধা নেই। রোববার সম্প্রচারিত ‘কফি উইথ করণ’-এর সিজন ৬ এ হাজির হয়ে মা অমৃতা, বাবা সাইফ এবং কারিনা কাপুর খানের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক ব্যক্তিগত কথা শেয়ার করেন সারা।

এ সময় তার সামনে বসে থাকা সাইফ জানান, কারিনার সঙ্গে বিয়ের দিন তিনি সাবেক স্ত্রী অমৃতাকে চিঠি লিখেছিলেন। পাঠানোর আগে সেই চিঠি পড়েছিলেন কারিনা। কারিনাই নাকি অমৃতাকে চিঠি লেখার জন্য অনুরোধ করেছিলেন সাইফকে। চিঠিতে সাইফ নতুন জীবন শুরু করার কথা জানান এবং অমৃতার সঙ্গে কাটানো পুরনো স্মৃতি স্মরণ করেন।

কারিনা তাকে কতটা সমর্থন করেন, সবসময় কিভাবে তার পাশে থাকেন, অনুষ্ঠানে সেকথা বলতে গিয়েই অমৃতাকে লেখা চিঠির বিষয়টি জানান সাইফ। আর এসব কথা মেয়ের সারার সামনেই বলেন তিনি। সাইফ বলেন, কারিনার সঙ্গে বিয়ের দিন সারাই আমাকে ফোন করে জানায় যে, ও বিয়েতে হাজির থাকবে।

এই প্রসঙ্গে সারা বলেন, বাবার বিয়েতে যাওয়ার জন্য মা অমৃতাই আমাকে সাজিয়ে দিয়েছিলেন। সেসময় অনেকেই বলেছিল, কারিনা ভীষণ অদ্ভুত। খুব সমস্যা হবে। অথচ এমন কিছুই ঘটেনি।

কফি উইথ করণ-এর সিজন ৬ এ কারিনাকে নিয়ে সারা বলেন, তার সঙ্গে বাবার বিয়ে হওয়ার পর থেকে মাঝে মাঝে তিনি আমাকে একটা কথাই বলেন, দেখো তোমার মা আছে। আর মা (অমৃতা) হিসেবে তিনি দারুণ। তাই আমি চাই তোমার সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকুক। এমনকি বাবাও (সাইফ) আমাকে কখনও বলেননি যে, কারিনা আমার দ্বিতীয় মা। এটা নিয়ে কখনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি। আমি ওকে কারিনা বা কারিনা আন্টি যা খুশি ডাকতে পারি। তবে কারিনা বললেই বাবা বেশি খুশি হন।

বাবা সাইফ ও মা অমৃতা সম্পর্কে সারা বলেন, আসলে প্রত্যেকটা সম্পর্কে সম্মান প্রয়োজন। যেটা মানুষ চায়। আজ আমি আমার বাবাকেও দেখছি খুশি। মাকেও দেখছি ভালো থাকতে। আমার মনে হয় বাবা-মা যখন একসঙ্গে ছিল তার থেকে আলাদাই বেশি ভালো আছে। আর এভাবেই আমি বেশি ভালো আছি। যখন আমার একটাই বাড়ি ছিল তখন অশান্তিতে ছিলাম। আর এখন আমি দুই বাড়িতে গেলেই শান্তিতে থাকতে পারি। আর এটাই আমার পাওয়া। সূত্র: জিনিউজ

ছবিঃ দি ইন্ডিয়ান ওয়াএআর

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension