
ওডিশায় এলে ছোঁড়া হবে কালি, কলিঙ্গ সেনার হুমকি শাহরুখকে
রূপসী বাংলা বিনোদন ডেস্ক:
কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, কিন্তু পুরনো ছবি? ছবি নিয়ে আবার প্রবাদ ভাবছেন নাকি? না না অতো চাপ দিতে হবে না মগজকে৷ তার থেকে বরং চোখ রাখুন পরের লাইনগুলোতে৷ আসলে জিরো ছবির হিরোকে নিয়েই যত গন্ডগোল৷ তাঁকেই এবার হুমকি দিলেন ওডিশার একটি স্থানীয় সংগঠন৷
ওই সংগঠন জানায়, আগামী সপ্তাহে ওডিশার একটি অনুষ্ঠানে শাহরুখ উপস্থিত হলে তাকে কালো পতাকা দেখানো হবে সেই তাকে লক্ষ্য করে ছোঁড়া হবে কালি৷

কিন্তু কেন?
জানা গিয়েছে, ওই সংগঠনের মতে, করিনা-হৃষিতার সঙ্গে যে অশোকা ছবিতে নাম ভূমিকায় ছিলেন স্বয়ং শাহরুখ, সেই ছবিতেই ওডিশা এবং সেখানের বাসিন্দাদের অপমান করা হয়েছে৷

প্রায় ১৭ বছর আগে মুক্তি পাওয়া সেই ছবিই এবার কিং খানের কপালে ভাঁজ ফেলেছে!

গত ১ নভেম্বর পুলিশের কাছে এই মর্মে রিপোর্টও লেকায় ওই সংগঠনটি৷

প্রসঙ্গত, ২০১৮-র পুরুষ হকি বিশ্বকাপ উপলক্ষ্যে আগামী সপ্তাহে ওডিশায় আসার কথা শাহরুখের৷

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাদশাহকে আমন্ত্রণ জানান সেখানে আসার জন্য৷ তবে কলিঙ্গ সেনার হুমকিতে কি করবেন এসআরকে সেটাই দেখার…৷



