বিনোদন

এই ফ্ল্যাটেই Live in করবেন মালাইকা-অর্জুন

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: মালইকা আরোরা খান এবং অর্জুন কাপুর৷ বলিউডের মোস্ট আলেজেড কাপেলদের মধ্যে আপাতত তাঁদের নাম শিরোনামে৷ তা হবে নাই বা কেন! খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন তাঁরা৷ এমনই খবর ভেসে চলেছে টিনসেলের আনাচে কানাচে৷

অর্জুন এবং মালাইকা একে অপরকে দীর্ঘদিন ডেট করছেন৷ বহু ভাবনা চিন্তার পরই এই সিদ্ধান্তে এসেছেন এই লাভবার্ডস৷ সম্প্রতি ফ্ল্যাটও কিনে নিয়েছেন তাঁরা৷ লিভ ইন শুরু করবেন সেইখানে৷ লোখান্ডওয়ালার প্লাশ সোসাইটিতে একসঙ্গে ফ্ল্যাটটি কিনেছেন অর্জুন এবং মালাইকা৷

ফ্ল্যাটের ইন্টিরিয়র ডিজাইনের কাজের জন্য কাকে দায়িত্ব দেবেন সেই নিয়েই ভাবনা চিন্তা করছেন সেলেব জুটি৷ অর্জুন এবং মালাইকার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকেই বিয়ে করতে পারেন তাঁরা৷

সম্প্রতি ‘কফি উইথ করণ’এ এসে অর্জুন স্বীকার করেছেন যে তিনি বিয়ের জন্য প্রস্তুত৷ এক বছর আগেও তিনি বিয়ের নাম শুনলে বেশ কয়েক পা পিছিয়ে যেতেন, তবে এখন আর কোনও আপত্তি নিয়ে৷ অন্যদিকে মালাইকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে নারাজ৷

তবে সলমন এবং তাঁর পরিবার অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে বেশ বিরক্ত৷ তাঁদের বিয়ের সিদ্ধান্তের খবর পৌঁছে গিয়েছে খান পরিবারে৷ যদিও আরবাজের এতে একেবারেই অসুবিধে হওয়ার কথা নয়৷ কারণ তিনি নিজেই এক বিদেশিনিকে ডেট করছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension