
ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যায় মার্ক জুকেরবার্গকে টেক্কা প্রিয়া প্রকাশের
রূপসী বাংলা ডেস্ক:একটি গানে চোখের ইশারায় ইন্টারনেটে তুফান তুলে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন মালয়লম সিনেমা উঠতি অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়ার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই এই অষ্টাদশী কলেজ ছাত্রীর ফ্যান ফলোয়ার সংখ্যা তরতরিয়ে বেড়েছে। ফেসবুক তো বটেই, ইন্সটাগ্রামেও প্রিয়াকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এখন ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যায় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ফলোয়ার সবচেয়ে বেশি। এক্ষেত্রে ফেসবুক প্রকিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে ছাপিয়ে গিয়েছেন প্রিয়া। ফেসবুকেরই মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপে প্রিয়ার ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মার্ক জুকেরবার্গের ফলোয়ার সংখ্যা ৪০ লক্ষ।
শুধু ভারতেই নয়, পাকিস্তান ও মিশরের মতো দেশেও অসংখ্য দর্শকের মন জয় করেছে ওরু আদর লাভ সিনেমার গানে সহপাঠীর সঙ্গে চোখের ইশারায় প্রেম বিনিময়ের দৃশ্য।ABP



