বাংলাদেশরাজনীতি

গোলাম মাওলা রনির মিথ্যাচার

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নৌকার টিকিট না পেয়ে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল সোমবার দুপুর একটা ছয় মিনিটে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি আওয়ামীলীগের মনোনয়ন পাইনি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার এক কট্টর সমর্থক হার্ট এ্যটাক করে মারা যায় যা আমাকে নিদারুন ভাবে আহত করেছে।‘ এই স্ট্যাটাস দেওয়ার আগেই অবশ্য তিনি সকালে একটি পত্রিকার মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলেছেন, ‘বিএনপি যদি মনোনয়ন দেয় নির্বাচন করব।’

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার এক সমর্থক ‘হার্ট অ্যাটাক করে মারা গেছেন’ কিংবা ‘অনেকে অসুস্থ হয়ে পড়েছেন’ বলে যে সংবাদ গোলাম মাওলা রনি সরবরাহ করলেন, এর কোনও সত্যতা পাওয়া যায় নি। পুরোটাই  গুজব বলে জানা গেছে। এই গুজব গোলাম মাওলা রনিরই মস্তিষ্ক প্রসূত। তাকে ‘নিদারুণভাবে আহত করেছে’ আওয়ামী লীগের নমিনেশন না পাওয়াটাই।

স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনয়ন না দেওয়ায় রনির ভক্তের মৃত্যুর খবর স্রেফ ভুয়া। মনোনয়ন না পেয়ে তিনি ফেসবুকে মিথ্যাচার করেছেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেও এ ধরনের কোনও মৃত্যুর খবর পাওয়া যায় নি।

দশমিনা থাকার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, এ ধরনের কোনও ঘটনা ঘটলে তো অবশ্যই খবর পাওয়া যেত। তবে এ রকম কোনও ঘটনা এখানে ঘটে নি।

গলাচিপা থানাও এ ধরনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করতে পারেন নি।গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানিয়েছেন,  ‘এ ধরনের কোনও ঘটনা এখানে ঘটে নি। বিষয়টি গুজব।

আজ মঙ্গলবার সকালে গোলাম মাওলা রনি আরেক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার প্রান প্রিয় গলাচিপা ও দশমিনাবাসী !

আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাকের দয়া এবং আপনাদের দোয়ায় আমি পটুয়াখালী-৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির মনোনয়ন পেয়েছি।

গলাচিপা-দশমিনার সর্বস্তরের মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি তাতে আমি রীতিমতো মুগ্ধ। বিএনপির নেতৃবৃন্দ যেমন আমাকে স্বাগত জানাচ্ছেন তেমনি আওয়ামীলীগের বন্ধু ও সমর্থকবৃন্দের অনেকে কষ্ট পেয়েছেন যা আমি বিলক্ষন অনুভব করতে পারছি।’

সেখানে শেখ আদনান ফাহাদ নামে একজন কমেন্টে লিখেছেন, ‘আপনাকে বিএনপির লোকও ভোট দেবে না। আপনি প্রথম গেলেন গণভবনে। সেখানে পাত্তা না পেয়ে এখন বিএনপির টিকেট নিলেন । বিএনপিকে আপনি এতদিন গালিগালাজ করেছেন। এখন আবার ধানের শীষে ভোট চাইছেন! মানুষকে বলদ মনে করেন আপনি?’

মোহাম্মদ মিজানুর রহমান নামে একজন কমেন্ট করেছেন, ‘সব কিছুর একটা সীমা থাকা উচিত। এবার বাঘা বাঘা কিছু রাজনীতিকের বিচ্যুতি আর স্খলন দেখে স্তম্ভিত হয়েছি। পদ-পদবীর জন্য বড় ধরনের নৈতিক দূর্গতি নিকট ইতিহাসে আর কখনো দেখা যায়নি।’

মোঃ শফিকুল ইসলাম শফিক কমেন্টে জানতে চেয়েছেন, ‘জনাব কি এলাকায় যেতে জনরোষের ভয় পাচ্ছেন? না বিএনপি আওয়ামীলীগের মুখোমুখি হতে লজ্জা পাচ্ছেন? আমরা কি জানতে পারি? কেন যাচ্ছেন না??

সবাই মনোনয়ন নিয়ে এলাকায় যাচ্ছে এবং সদলবলে মনোনয়ন জমা দিচ্ছে,আর আপনী যাচ্ছেন না!!’

গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে তাকে আর মনোনয়ন দেয়া হয় নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন গোলাম মাওলা রনি।

গতকাল সোমবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য বিএনপি তাকে মনোনয়ন দেয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension