বিনোদন

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রিটার্ন গিফট দেখলে চমকে যাবেন

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: হাতে আর মাত্র চারদিন৷ তারপরই বিবাহ জীবনে আবদ্ধ হবেন প্রিয়াঙ্কা এবং নিক৷ ২ ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস৷ তোড়জোড় চলছে বিয়ের প্রস্তুতি৷ ওয়েডিং গাউন থেকে শুরু করে জুয়েলারি, অথিতিদের তালিকা, বিয়ের ভেনু সমস্ত রেডি৷ বিয়ের রীতিনীতির কাজেই এখন বেজায় ব্যস্ত গ্লোবালগার্ল৷ বিয়ের একের পর এক আপডেটে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া৷

তারই মাঝে জানা গেল প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রিটার্ন গিফ্টের ব্যাপারে৷ বিয়ের আউটফিট, ভেনু চোখ ধাঁধানো হবে সে তো জানা কথা, কিন্তু রিটার্ন গিফট যেন চমকপ্রদ হয়, সেইদিকেই মন দিয়েছেন সেলেবরা৷ তাই রিটার্ন গিফ্ট নিয়ে সকলের বেশ মাথাব্যাথা৷ এই তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা এবং নিকও৷ জানা গিয়েছে রিটার্ন গিফট্  হিসেবে তাঁরা অথিতিদের এই সুন্দর রূপোর কয়েন দেবে৷ কয়েনের সেই ছবি এখন নেটদুনিয়ায় বেশ ভাইরাল৷

কয়েনে ‘p’ আর ‘n’ বিশেষ ভাবে খোদাই করা হয়েছে৷ এবং কয়েনের উল্টো দিকে রয়েছে লক্ষ্মী গনেশ৷ ইতিমধ্যেই প্রিয়াঙ্কার বাড়ির আলোর সাজ এসে গিয়েছে সামনে৷ সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই ছবি৷ বড় তিন-চার তলা বাড়ি সাজানো হয়েছে আলো দিয়ে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension