বিনোদন

ভাইরাল নেহা কক্করের বাথরুমে তোলা ছবি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: যেমন গলায় সুর, তেমনই রূপে। নেহা কক্করের জাদুতে মুগ্ধ ভক্তরা। বিশেষ রিয়্যালিটি শো’তে বিচারকের ভূমিকায় আসার পর থেকে তাঁর জনপ্রিয়তা বাড়ছে হু হু করে। এবার সেই নেহার ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বাথরুমে বসে স্নানের পোশাকে ছবি তুলেছেন তিনি। আর সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাতারে গিয়ে একটি বিলাসবহুল বাথরুমের মধ্যে বসে রয়েছেন নেহা। বাথটাবের সামনে বসে ফটোশুট করেন তিনি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন নেহা নিজেই।

ছবিতে দেখা যাচ্ছে, কাতারে গিয়ে একটি বিলাসবহুল বাথরুমের মধ্যে বসে রয়েছেন নেহা। পরনে তাঁর স্নানের পোশাক। বাথটাবের সামনে বসে ফটোশুট করেন তিনি। সেই সঙ্গে মুখে লেগে রয়েছে তাঁর মিষ্টি হাসি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন নেহা। আর ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবিতে ধাতিং নাচ গানে শোনা গিয়েছিল নেহার গলা। এরপর জনপ্রিয় ‘সানি সানি’ গানেও গলা মিলিয়েছিলেন তিনি। তখন থেকেই জনপ্রিয়তা তুঙ্গে। এরপর ‘লন্ডন ঠুমকদা’ সহ একাধিক গানে প্লেব্যাক করেছেন তিনি। বাংলা ছবিতে গেয়েছেন আইটেম সং ‘ম্যাজিক মামনি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension