বাংলাদেশরাজনীতি

জামায়াতকে ছাড়া বিএনপি অচল:কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ভেতরে জগাখিচুরি অবস্থা।  পরিস্থিতি- মির্জা ফখরুল সাহেবের, তার দলের কন্ট্রোলের বাইরে।’

জামায়াতে ইসলামীকে ছাড়া বিএনপি অচল- এমন মন্তব্যও করেন ওবায়দুল কাদের।  তিনি বলেন, তারা একই বৃন্তে দুটি ফুল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের বৈঠক শেষে এক প্রেস  ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন।

এ সময় নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বিএনপি নেতারা মনোনয়ন জমা দেয় নি- এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের (বিএনপি) কাঙ্ক্ষীত জায়গায়, নির্বাচনী এলাকা থেকে তাদের মনোনয়ন দেওয়া হয় নি বলে তারা ক্ষোভে, দুঃখে নমিনেশন পেপার জমা দেয় নি।‘

তিনি মন্তব্য করেন, ‘ঐক্যফ্রন্ট নিজেরাই ঐক্যবদ্ধ নয়।’ দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে

বলেই পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে না ইইউ বলেও জানান তিনি।

জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছে,  সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এটা অভিনব কিছু নয়। জামায়াতকে ছাড়া বিএনপি অচল।  তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে।  ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে সেটিও বিএনপির সঙ্গে মিলে জামায়াত করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।  তিনি বলেন, ‘জামায়াতকে আলাদা করে লাভ নেই।  তারা এই বৃন্তে দুই ফুল।’

বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেওয়া হচ্ছে- অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই যে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সে কী? সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়? বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছে।  শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয়, তাহলে জঙ্গি কে? এরকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে বলে আমরা জানি। এগুলো তাদের জন্য নতুন কিছু নয়।’

বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে বলেও আশা করেন তিনি।  বলেন, ‘আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন।  বিএনপি-ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension