
বাংলাদেশ
দৈনিক সংবাদের মানিকগঞ্জ প্রতিনিধি কালাম বিশ্বাস ইন্তেকাল করেছেন
মানিকগঞ্জ প্রতিনিধি:দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো:আবুল কালাম বিশ্বাস ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।
বৃহস্পতিবার ২২ শে ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এই গুনি সাংবাদিক দীর্ঘ সাংবাদিকতা জীবনে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন ও দৈনিক দিনকালসহ বেশ কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদদাতা হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক কালাম বিশ্বাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, কিডনীসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী,তিন সন্তান,পিতা,ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কালাম বিশ্বাসের মৃত্যুতে মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।



