আন্তর্জাতিকপ্রধান খবর

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ফিলিস্তিনির মৃত্যুদন্ড, ৮ জনের কারাদন্ড

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক:  প্রতিপক্ষ ইসরাইলের গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগে গতকাল ৩ ডিসেম্বর সোমবার গাজার একটি সামরিক আদালত ৬ ফিলিস্তিনিকে মৃত্যুদন্ড ও অপর ৮ জনকে সশ্রম কারাদন্ড দিয়েছে।

রায় ঘোষণার পূর্বে দোষীদের অপরাধ বর্ণনা সময় জাননো হয়, প্রায় তিন সপ্তাহ আগে বেসামরিক গাড়িবহর ব্যবহার করে গাজা উপত্যকার হামাস অধ্যুষিত একটি গ্রামে গেরিলা হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে হামাসের সামরিক শাখার শীর্ষস্থানীয় নেতা ইজ্জাদ্দিন এবং হামাসের সশস্ত্র সংগঠন আল-কাসসাম ব্রিগেডের ঊর্ধ্বতন কমান্ডার শেখ নূর বারাকাসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হন।

আদালত দাবি করেন, হামাসের এই গোপন ঘাঁটির তথ্য প্রকাশ ও ইসরাইলি বাহিনীর স্থলভাগে হামলা পরিচালনার সহায়তা প্রদানে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল-বাজমের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে একজন নারীসহ চারজনের ৬ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনের প্রত্যেককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারাই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করবে, এ রায় তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য ১১ নভেম্বর ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দলের এই হামলা পরিচালনার বোমাবর্ষণও করে ইসরাইলি বিমান বাহিনী। এ ঘটনায় হামাসের টিভি স্টেশন গুঁড়িয়ে যায়।

এর পাল্টা জবাবে হামাসও ইসরায়েলে কয়েকশ’ মিসাইল নিক্ষেপ করে। দু পক্ষের সংঘর্ষে এক ইসরায়েলি বেসামরিক নাগরিকসহ সাত ফিলিস্তিনি নিহত হন। ১৩ নভেম্বর উভয়পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension