
প্রবাস
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ১১ ডিসেম্বর
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ২০০৮ সালে গঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হবে ১১ ডিসেম্বর (মঙ্গলবার)। এদিন সন্ধ্যা ৭টায় অভিষেক অনুষ্ঠান শুরু হবে উডসাইডস্থ গুলশান টেরেস মিলনায়তনে। অনুষ্ঠানে নিউইয়র্কে কর্মরত সাংবাদিক, বিভিন্ন পত্রিকার সাংবাদিক, সুধীজন, সংস্কৃতিকর্মী, রাজৈনীতিক ও সমাজসেবকসহ ক্লাবের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত থাকবেন।
শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য এই অনুষ্ঠানে আসন সংরক্ষিত থাকবে। সংগঠনের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিষেক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী সঙ্গীত পরিবেশন করবেন।



