প্রধান খবরবাংলাদেশ

ভিকারুননিসা স্কুল স্বাভাবিক হতে শুরু করেছে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  অরিত্রী অধিকারী নামে এক ছাত্রীর আত্মহত্যার জেরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে চলা তিন দিনের আন্দোলনের পর এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা ১২ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত স্কুলের পরিক্ষা অনুষ্ঠিত হয়। গত ৫ ডিসেম্বর বুধবারের  স্থগিত হওয়া পরিক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। তবে গভর্নিং বডির অপসারণের দাবিতে ক্যাম্পাসের বাইরে বিক্ষিপ্তভাবে অভিভাবকরা বিক্ষোভ করেছেন।

জানা গেছে, আজ ৭ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নেন। বুধবারের স্থগিত হওয়া বাংলা ও ইংরেজি ভার্সনের ৯ম শ্রেণীর বায়োলজি ও ৭ম শ্রেণীর বিজ্ঞান পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরিক্ষায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি রয়েছে। এছাড়া বসুন্ধরা, ধানমন্ডি ও আজিমপুর শাখায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল থেকে জানানো হয়েছে, আগামিকাল ৮ ডিসেম্বর শনিবার একই সময়ে বাংলা-ইংরেজি ভার্সনের ৯ম শ্রেণীর উচ্চতর গণিত ও ৭ম শ্রেণির বিজ্ঞান বিষয়ে পরিক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য শাখাগুলোতেও একই সময়ে পরিক্ষা অনুষ্ঠিত হবে। গত ৬ ডিসেম্বরের স্থগিত হওয়া পরিক্ষা আগামী ১১ ডিসেম্বর আয়োজনের মাধ্যমে ২০১৮ সালের সকল বার্ষিক পরিক্ষা শেষ হবে।

নির্ধারিত সময়ে পরিক্ষার হলে সন্তানকে নিয়ে আসলেও বিক্ষুব্ধ অভিভাবকরা বর্তমান কমিটির সকল সদস্যদের পদত্যাগের দাবি করেন। সুলতানা নাসরিন নামে এক অভিভাবক বলেন, আমরা অযোগ্য গভর্নিং বডির সদস্যদের থাকতে দেব না। তাদের কারণে এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে।

গেল ২ ডিসেম্বর রোববার ২ পরিক্ষা চলাকালীন স্মার্টফোনের মাধ্যমে অরিত্রী নামের নবম শ্রেণীর ওই শিক্ষার্থী  নকল করে  বলে অভিযোগ আনে ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় পরদিন ৩ ডিসেম্বর  সোমবার তার বাবাকে ডেকে এনে অপমান করা হয় বলে অভিযোগ ওঠে। বাবার অপমান সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। এরপর ছয় দফা দাবিতে তার সহপাঠীরা  টানা তিনদিন আন্দোলন করে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension