প্রধান খবরবাংলাদেশরাজনীতি

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২০৬টি আসনে বিএনপির

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২০৬টি আসনে বিএনপির প্রার্থীরা লড়াই করবে। জোট শরিকদের জন্য ৯৪টি আসন ছাড় দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেন। মির্জা ফখরুল বলেন, আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক আন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর নাম আগামীকাল ঘোষণা করা হবে বলেও এ সময় জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension