প্রধান খবরবাংলাদেশরাজনীতি

নির্বাচনী প্রচারণা শুরু হল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  শুরু হল নির্বাচনী প্রচার-প্রচারণা। আজ ১০ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে  নিজ নিজ প্রচার-প্রচারণা শুরু করেছেন এমপি প্রার্থীরা। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল ও জোটের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। এরপরই প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

বিকেল চারটায় রাজধানীর রমনায় নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-৮ আসনের মহাজোট প্রার্থী ও ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ সময় নৌকা মার্কায় রাশেদ খান মেননকে ভোট দিয়ে জয়ী করার জন্য নেতাকর্মীরা স্লোগান দেন।  রাশেদ খান মেনন ভোটারদের কাছে দোয়া ও ভোট চান।

একই আসনে রাজারবাগ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। ঢাকা-৯ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস এ সময় জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

এদিকে আগামী ১২ই ডিসেম্বর টুঙ্গিপাড়া সফরের মধ্যে দিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর কবীর নানক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোট মিলিয়ে ২৭২ জনকে নৌকা প্রতীক দেয়ার জন্য, নির্বাচন কমিশনে চিঠি দেয় আওয়ামী লীগ। অন্যদিকে, বিএনপি ও তাদের জোটসঙ্গী দলগুলো মিলিয়ে ২৯৮টি আসনে, ধানের শীষ প্রতীকের প্রার্থী থাকছে। রোববার নির্বাচন কমিশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে দলের একক প্রার্থী ও তার শরিকদের নৌকা প্রতীক দিতে ২৭২ জনের তালিকা ইসিতে জমা দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের নেতা আছেন ২৫৮ জন।

এই ২৫৮ জনের পাশাপাশি ওয়ার্কার্স পার্টির পাঁচ, জাসদের তিন, তরিকত ফেডারেশনের দুই, বাংলাদেশ জাসদের এক ও বিকল্পধারার তিনজন নৌকা প্রতীকে ভোট করবেন। অন্যদিকে, বিএনপি ও তাদের জোটসঙ্গী দলগুলো ২৯৮টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী থাকছে। ৩০০ আসনের মধ্যে ২৪২টিতে বিএনপি নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। আর বাকি ৫৮ আসন ছেড়েছে ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের শরিকদের জন্য।

বাকি জোট সঙ্গীরা ধানের শীষ নিয়ে নির্বাচন করলেও, একমাত্র এলডিপির অলি আহমদ নিজ দলের প্রতীক ছাতা নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নামবেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension