আন্তর্জাতিকপ্রধান খবর

মেন ওয়াংঝোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট: গেল ১ ডিসেম্বর শনিবার কানাডার ভ্যাঙ্কুভার এয়ারপোর্ট থেকে হুয়াওয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানির প্রতিষ্ঠাতার মেয়ে মেন ওয়াংঝোকে আটক করে কানাডীয় কর্তৃপক্ষ।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে কানাডীয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা ধনকুবের রেন ঝেংফেইয়ের মেয়েকে গ্রেপ্তার করে।

এখন তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কানাডার বিচার বিভাগ। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাঁর ৩০ বছরের সাজা হতে পারে।

কোম্পানিটির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা প্রধান অর্থ কর্মকর্তার অপরাধমূলক কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। কেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ কিছুই বলছে না।

তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত চলছে বলে এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর বের হয়।

হুয়াওয়ের প্রযুক্তিপণ্যের মাধ্যমে চীন সরকার যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাতে পারে বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বেশ কয়েকবার বলেন, কোম্পানিটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে।

কোম্পানিটি অবশ্য বলে আসছে, তারা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সব আইনকানুন মেনেই ব্যবসা পরিচালনা করছে। কানাডা ও যুক্তরাষ্ট্র তাদের আইন অনুযায়ী একটি ন্যায্য উপসংহারে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে কোম্পানিটি।

গত ১ ডিসেম্বর ভ্যানকুভারে গ্রেপ্তার করার পর কানাডীয় বিচার বিভাগের মুখপাত্র গ্রেপ্তার নিয়ে বিস্তারিত জানাতে চাননি। মেং ওয়ানঝু আদালতের কাছে তাঁর গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন, আদালত সেমতে ব্যবস্থা নেওয়ার আদেশও দেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension