বিনোদন

প্রিয়াঙ্কা-করিনা একই সঙ্গে করণের কাউচে, ছবি দেখে চমকে যাচ্ছে সাইবারবাসী

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সেই কন্ট্রোভার্শিয়াল কাউচ, কফির কাপ থেকে ধোঁয়া আর অন্তহীন গসিপ৷ এই তিনটি জিনিস বললেই সিনেপ্রেমীরা নিমেষে বুঝে যায় কথা হচ্ছে ‘কফি উইথ করণ’র৷ সিজন সিক্স নিয়ে এসে গিয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহার৷

প্রতিবারের মতোই প্রথম এপিসোড থেকেই শুরু হয়ে গিয়েছে টিআরপির ঝড়৷ আলিয়া-দীপিকা, রনভীর-অক্ষয়, সারা-সইফ৷ একের পর এক সেলেব্রিটিরা এসে চ্যাট শোয়ের নানা খোলসা করেছেন৷ তবে এবারে দুই তারকা মুখ খোলার আগেই সংবাদ শিরোনামে উঠে এলেন তাঁরা৷

টিনসেলের দুই লিডিং লেডি করিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়া৷ একই সঙ্গে করণের শোয়ে আসতে চলেছেন তাঁরা৷ কোনও ভুয়ো খবর নয়৷ প্রমাণ সমেত হাজির হয়েছেন খোদ করণ৷ করিনা এবং প্রিয়াঙ্কার একসঙ্গে দাঁড়িয়ে থাকা ছবি শেয়ার করেছেন করণ৷

এর আগে এদিক ওদিক খবর ছড়িয়েছিল ঠিকই৷ কিন্তু প্রমাণ ছাড়া কি কেউ আর এই খবরে বিশ্বাস করে! বি-টাউনের সবথেকে বড়ো ক্যাটফাইট বললেই প্রিয়াঙ্কা এবং করিনার নামই আগে মাথায় আসত৷ কারণ তাঁদের ঝগড়ার শুরু সেই ‘এইতরাজ’ ছবি থেকে৷ ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রিয়াঙ্কা করিনার থেকে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন৷ সেই ক্ষোভে করিনা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রিয়াঙ্কাকে তিনি ভালো অভিনেত্রী মনেই করেন না৷ সেই থেকেই একে অপরের নানা বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন তাঁরা৷ যার জেরে তাঁদের ঝগড়া যেন আরও বেড়ে চলছিল৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension