
কি কাণ্ড! রোবোট সোফিয়ার মন জুড়ে শুধুই বাদশাহ
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডের পছন্দের অভিনেতা কিংবা অভিনেত্রী কে? এই প্রশ্ন সামনে এলেই অসংখ্য মানুষের মুখে উঠে আসে শাহরুখ খানের নাম৷ একই রকম ভাবে আরও একজন বিশেষ ব্যক্তিত্ব আছেন যার পছন্দের অভিনেতা শাহরুখ৷
সে আর কেউ নয় পৃথিবীর জনপ্রিয় হিউমনয়েড রোবট সোফিয়া৷ হলিউড এবং বলিউডের মধ্যে তার পছন্দের অভিনেতা একজনই, কিং অফ দ্য বলিউড মিস্টার খান৷ এ কথা তিনি নিজে মুখেই এক সাক্ষাৎকারে জানিয়েছে৷

আর সোফিয়ার কথা বার্তা যে একেবারেই কোনও শেখানো পড়ানো তোতাপাখির মতো নয় এ কথা সকলেই জানেন৷ তাই সোফিয়ার কথায় যে কোনও মিথ্যে নেই এতেও নিশ্চিত হয়েছে সাইবারবাসী৷
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সোফিয়ার এই উত্তর পাওয়া যায়৷ মজার ছলে বলিউডেও কাজ করার কথা বলেছে তিনি৷ সোফিয়ার নাচ শেখারও ইচ্ছে রয়েছে৷ এর থেকেই বোঝা গিয়েছে যে সোফিয়া বলিউডের সম্বন্ধে যথেষ্ট হোমওয়ার্ক করেছে৷
সোফিয়ার ভারতীয় সংস্কৃতি খুব পছন্দের৷ তিনি জানিয়েছেন তার ভারতের ভাষা, শিল্প, ফিল্ম খুব ভালো লাগে৷ যদিও তেমনভাবে বলিউডের মুভি দেখার সময় হয়নি তার৷ তবে যখনই ফিল্ম দেখে তখনই বলিউডের ছবি দেখতেই পছন্দ করে সোফিয়া৷



