আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশ সহ ৩০ দেশের অংশগ্রহনে ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত

রূপসী বাংলা ডেস্ক:সোসাইটি অব ফরেন কনসাল ইন নিউইয়র্কের আয়োজনে হয়ে গেল আন্তর্জাতিক খাদ্য উৎসব ।স্থানীয় সময় ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহ্যাটনের হাঙ্গেরী কন্সুলেট মিলনায়তনে হাজির ছিল বাংলাদেশ সহ ৩০ টি দেশের কন্সুলেট জেনারেল ও বিভিন্ন দেশের সাংস্কৃতিক কর্মি ,গণমাধ্যম কর্মি সহ বিশিষ্টজনেরা ।

সৌদি আরবের কন্সাল জেনারেল খালেদ এম আশরাফীর সভাপতিত্বে আগত অতিথিদের স্বাগত জানান হাঙ্গেরীর কন্সাল জেনারেল ফিরিন্স কুমিন । মেলায় ৩০ টি দেশের প্রতিনিধিরা তাদের নান রকম বাহারি খা্দ্যের পসরা নিয়ে হাজির ছিল । উৎসবে আগত অতিথিরা বাংলাদেশের খাদ্যের ভূয়সী প্রশংসা করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান সহ কন্সুলেটের বিভিন্ন কর্মকর্তারা ।সাংস্কৃতিক পর্বে অংশ নেন মেক্সিকো , আলজেরিয়া,কাজাখস্তান, ইন্দোনেশিয়া, কলম্বিয়া,জর্জিয়া, বাংলাদেশ সহ মোট আটটি দেশ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension