বিনোদন

“আমার সঙ্গে ফ্লার্ট করার সময় রণভীরের অন্য একজনকে ডেট করছিল”

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: বলিউডের ‘রামলীলা’ জুটি এক হয়ে গিয়েছে৷ সেরা জুটির সেরা বিয়ের সাক্ষী থেকেছে ইতালির লেক কোমো৷ ১৪ নভেম্বর, ২০১৮৷ ক্যালেন্ডারে এই দিনটা বিশেষভাবে লেখা থাকবে দীপিকা-রণভীরের জীবনে৷ লেক কোমোতে এই দিনেই তাঁদের চার হাত এক হয়েছে৷

তারপরই একের পর এক ওয়েডিং রিসেপশনে তাক লাগিয়েছেন নবদম্পতি৷ বিয়ের পর তাঁদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল সংবাদমাধ্যম৷ রণভীর সিং আগামী ছবি ‘সিম্বা’র প্রচারে ব্যস্ত৷

সেই সুবাদে মিডিয়া তাঁকে সামনে পেয়ে বহু প্রশ্নই করে চলেছে৷ রণভীরকে মিডিয়ার সামনে পেলেও পোস্ট ম্যারেজ সাক্ষাৎকারে অভাব ছিল কেবল দীপিকার৷ ভক্তদের সেই ইচ্ছাও পূর্ণ হল সম্প্রতি৷ একটি ইভেন্টে এসেছিলেন নববধূ৷

তখন তাঁকে স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়৷ যার মধ্যে বিয়ের পর অভিজ্ঞতা, রিসেপশন, হনিমুন নিয়ে প্রশ্ন করা হয়েছে৷ এমনকি নিউলি ওয়েড কাপেলের প্রথম সাক্ষাৎ নিয়েও বেশ কিছু প্রশ্ন করা হয়েছে দীপিকাকে৷

রণভীরের সঙ্গে নিজের প্রথম সাক্ষাৎ নিয়ে আগেও বহুবার কথা বলেছেন দীপিকা তবে এবারে একেবারে নতুন জিনিস খোলসা করলেন৷ সিঙ্গাপুরের একটি অ্যাওয়ার্ড শোতে প্রথম দেখা হয়েছিল রণভীর-দীপিকার৷ তারপর একদিন যশ রাজের অফিসে তাঁদের দেখা হয়৷

সেখানে রণভীর দীপিকার সঙ্গে ফ্লার্ট করা শুরু করেছিলেন৷ শুনতে যদিও সাধারণ লাগলেও ট্যুইস্ট রয়েছে অন্য জায়গায়৷ ফ্লার্ট করার সময় রণভীর অন্য একজনকে ডেট করছিলেন৷ কে সেই মহিলা তাকে নিয়েই শুরু হয়েছে টিনসেলের নতুন গসিপ৷

দীপিকা এই ঘটনা যখন থেকে প্রকাশ্যে এনেছেন তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা চর্চা৷ দীপিকা সেই মেয়েটির নাম না নিলেও সকলে ধরে নিয়েছেন তিনি আর কেউ নন, অনুষ্কা শর্মা৷ ইন্ডাস্ট্রিতে আসার পর অনুষ্কাকে ডেট করতেন রণভীর৷ তাই দুয়ে দুয়ে চার করার চেষ্টায় নেটিজেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension