প্রবাস

উদযাপিত হল বিজয় দিবস ও ডিসি বইমেলা ২০১৯ এর সূচনানুষ্ঠান

হাকিকুল ইসলাম খোকন: আমরা বাঙালি ফাউন্ডেশন আয়োজনে মেট্রো ওয়াশিংটন এলাকার আর্লিংটন সেন্টাল লাইব্রেরি অডিটোরিয়ামে পালিত হল বিজয় দিবস ও সূচনানুষ্ঠান বইমেলা ২০১৯। আমরা বাঙালি ফাউন্ডেশনের ব্যানারে ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় বিজয় ৱ্যালি, জাতীয় সঙ্গীত ও সকল কালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি সম্মান প্রদর্শন করে অনুষ্ঠান শুরু হয়।
বিজয় দিবস ও ডিসি বইমেলা ২০১৯ এর সূচনানুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। এতে অংশগ্রহণ করেন আবু রুমি, দিনার মনি, ডরথী বোস, মেরিনা রহমান, মিসেস শামীম চৌধুরী, রফিকুল ইসলাম আকাশ ও আমরা বাঙালির সকল ব্যবস্থাপকবৃন্দ।
আতিয়া মাহ্জামিন নিতুর সঞ্চালনে বইমেলা ২০১৮ এর উপর আলোকপাত করেন সামিনা আমিন। বিগত বইমেলায় আমরা বাঙালি ফাউন্ডেশন ইয়থ টিমসহ সকল পর্যায়ে অংশগ্রহণকারী সকল ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র। প্রশংসাপত্র তুলে দেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান , আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ডিসি বইমেলা ২০১৮ ও ডিসি বইমেলা ২০১৯এর প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার, আমরা বাঙালি ফাউন্ডেশনের সভাপতি জিবাক কুমার বড়ুয়া, অর্থ ব্যবস্থাপক মোঃ আমান উল্লাহ। প্রোগ্রাম ব্যবস্থাপক দেওয়ান আরশাদ আলী বিজয় ও প্রজেক্ট ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান। আমরা বাঙালির শিল্পী জয়ন্তী বড়ুয়া, সুদীপ্ত বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া, মিলি বড়ুয়া ও বনানী চৌধুরীর দেশের গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
বিগত বইমেলায় বিশেষ অবদানের জন্য বিসিসিডিআই , বাংলা স্কুল, ও বর্ণমালা শিক্ষাঙ্গনদ্বয়কে বিশেষ স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্র প্রদান করা হয়। প্রশংসাপত্র তুলে দেন প্রদান করেন আমরা বাঙালি ফাউন্ডেশনের সভাপতি জীবক কুমার বড়ুয়ার নেতৃত্বে সকল ব্যবস্থাপকবৃন্দ।
ডিসি বইমেলার প্রধান পৃষ্ঠপোষক, অত্র এলাকার বরেণ্য বর্ষীয়ান গীত পিয়াসী সমাজ সেবক মজহারুল হক কে প্লাটিনাম স্পন্সরশীপ সম্মাননা স্মারক ও আমরা বাঙালি পদকে ভূষিত করা হয়। পদকটি সম্মানিত মজহারুল হকের হাতে তুলে দেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান , আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা, ডিসি বইমেলা ২০১৮ ও ডিসি বইমেলা ২০১৯শের প্রধান উপদেষ্ঠা রোকেয়া হায়দার। তিনি তাঁকে সম্মান সূচক উত্তরীয় ও পরিয়ে দেন। সম্মাননা স্মারক প্রদান করেন আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের সভাপতি জীবক কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বইমেলার প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মজহারুল হক। তিনি আগামী ডিসিবইমেলা ২০১৯ কে সফল করতে আয়োজকদের পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
ডিসি বইমেলা ২০১৮ এর গোল্ডেন স্পন্সরশিপ সম্মাননা স্মারক ও পদক এবারে পেলেন বৃহত্তর ওয়াশিংটন ডিসির সফল ব্যবসায়ি দম্পতি সকলের প্রিয়ভাজন ও উদার সমাজ কর্মীদ্বয় পারভিন পাটোয়ারী ও কবির পাটোয়ারী। সিলভার স্পন্সরশীপ সম্মাননা স্মারক প্রদান করা হয় যথাক্রমে , প্রখ্যাত দন্ত চিকিৎসক দম্পতি ড. আজমল খান ও নওশীন আলী, সুফিয়া ইন্সটিটিউট অফ সাইনস এন্ড টেকনোলোজি এর প্রধান জাকির হোসেন ও রিয়েল্টর তৌফিক মতিনকে।
ব্রোঞ্জ স্পন্সরশিপ সম্মাননা প্রদান করা হয় যথাক্রমে ড. নজরুল ইসলাম, ঝর্ণা মাহমুদ, ফাহমিদা হোসেন ও আখতার হোসেন, সামসুন চৌধুরী ও আবু রুমী, মোহাম্মদ উল্লাহ আমান, জহিরুদ্দিন বাবর, ডাটা এন্ড টেক-এর প্রধান শিরীন আখতার, আজাইল ওয়ান টেক এর প্রধান জাহিদ হুসিন, এ এস আর এস এর মো. সালাউদ্দিন ইয়াহিয়া ও ই এন্ড আর সলিউশানের প্রধান কাজী টি ইসলাম কে। মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা লাভ করেন মুক্তিযোদ্ধা জনাব আবুল মনসুর ও মো. হারুন রশিদ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে-এ বিশেষ অবদানের জন্য এড. সাইফুল ইসলামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাংলা স্কুলের সভাপতি আতিয়া মাহজাবিন নিতু। সঞ্চালনে তাকে সহযোগিতা করেছেন আমরা বাঙালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর। সার্বিক দায়িত্বে ছিলেন সভাপতি জীবক বড়ুয়া, মোহাম্মদ আমান উল্লাহ, দেওয়ান এরশাদ আলী বিজয় , মোস্তাফিজুর রহমান, মোঃ আলতাফ , মাহিন সুজন ও রতন বড়ুয়া। অনুষ্ঠানে সনদ বিতরণ করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ও ডিসি বইমেলার প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার।
ইসরাত সুলতানা মিতুর পরিচালনায় ছানাপোনার জটলা ও অদিতি সাদিয়া রহমানের পরিচালনায় হযবরল-এর বিগত বইমেলায় বিশেষ পরিবেশনা করে সম্মান পত্র কুড়িয়ে নেন।
ছড়াকার সন্তোষ বড়ুয়া , নুপুর বড়ুয়া ও লাকি বড়ুয়া ছড়ায় গড়া ইতিহাসের বিগত বইমেলায় বিশেষ পরিবেশনা সম্মান পত্র লাভ করেন। এছাড়া বাকি সকল পৃষ্ঠপোষকদের নাম ঘোষণা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন জীবক কুমার বড়ুয়া।
ডিসি বইমেলা ২০১৮ এর সকল ব্যবস্থাপক সহযোগীদের নাম পাঠ করে ধন্যবাদ জানান দস্তগীর জাহাঙ্গীর।
এ পর্যায়ে বক্তব্য রাখেন গতবারের প্রধান সমন্বয়ক স্থপতি আনোয়ার ইকবাল কচি। তিনি বলেন, শেষ করার ইচ্ছে নেই তবু বইমেলা ২০১৮ এর সমাপ্তি ঘোষণা করে আগামি বইমেলার শুভ যাত্রা শুরু হোক এখান থেকে।
অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন আমরা বাঙালি ফাউন্ডেশনের দিনার মনির ও কণ্ঠশিল্পী অনুপ বড়ুয়া। তবলায় সঙ্গত করেন মীর নাকিবুল ইসলাম এবং মন্দিরায় ছিলেন জয়দত্ত বড়ুয়া। শব্দ ব্যবস্থাপনায় এবারে ও ছিলেন শিশির।
উল্লেখ্য আগামী ২৯ জুন ২০১৯ খ্রিস্টাব্দে মেট্রো ওয়াশিংটন এ বইমেলার সম্ভাব্য তারিখ ঘোষণা করেন দস্তগীর জাহাঙ্গীর। এই বিষয়ে খুব শীঘ্র সভা আহ্বান করা হবে।
রাতের খাবার পরেবেশন করা হয় গানমুগ্ধ শ্রোতামণ্ডলীর হাতে হাতে সঙ্গীতানুষ্ঠানের কোনও ব্যত্যয় না ঘটে। শুভ হোক ডিসি বইমেলা ২০১৯। ‘ছড়িয়ে পড়ুক বিশ্ব জুড়ে বাংলা বই’-  শ্লোগানে দিনটি শেষ হয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension