
প্রধান খবরবাংলাদেশ
হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট বাংলা: একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেছেন হাবীবুল্লাহ সিরাজী। বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ২৬(৩) ধারা অনুযায়ী ০৩ (তিন) বছর মেয়াদের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এক প্রতিক্রিয়ায় হাবীবুল্লাহ সিরাজী এই প্রতিবেদককে বলেন, সুনামের সঙ্গে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন, এ জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
সংক্ষিপ্ত জীবনী
হাবীবুল্লাহ সিরাজীর জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮ সালে ফরিদপুর জেলায়। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চশিক্ষা লাভ করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে-
কবিতাগ্রন্থ : দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, হাওয়া কলে জোড়াগাড়ি, নোনা জলে বুনো সংসার, স্বপ্নহীনতার পক্ষে, আমার একজনই বন্ধু, পোশাক বদলের পালা, প্রেমের কবিতা, কৃষ্ণ কৃপাণ ও অন্যান্য কবিতা, সিংহদরজা, বেদনার চল্লিশ আঙুল, ম্লান, ম্রিয়মাণ নয় ; বিপ্লব বসত করে ঘরে, ছিন্নভিন্ন অপরাহ্ন, জয় বাংলা বলো রে ভাই, সারিবদ্ধ জ্যোৎস্না, সুগন্ধ ময়ূর লো, নির্বাচিত কবিতা, মুখোমুখি : তুচ্ছ; স্বনির্বাচিত প্রেমের কবিতা, হ্রী, কতো আছে জলছত্র, কতোদূর চেরাপুঞ্জি, কাদামাখা পা, ভুলের কোনো শুদ্ধ বানান নেই, একা ও করুণা, যমজ প্রণালী, আমার জ্যামিতি, পশ্চিমের গুপ্তচর, কবিতাসমগ্র।
উপন্যাস : কৃষ্ণপক্ষে অগ্নিকা-, পরাজয়। অনুবাদ: মৌলানার মন : রুমীর কবিতা।
আত্মজৈবনিক : আমার কুমার। গদ্যগ্রন্থ: দ্বিতীয় পাঠ, মিশ্রমিল, গদ্যেও গন্ধগোকুল।
শিশুসাহিত্য : ইল্লিবিল্লি, নাইপাই, রাজা হটপট, ফুঁ, ফুড়–ৎ, মেঘভ্রমণ, ছয় লাইনের ভূত, ছড়াপদ্য।
রাষ্ট্রীয় পদক ও সম্মাননা : তিনি রাষ্ট্রীয় একুশে পদক (২০১৬), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১), বিষ্ণু দে পুরস্কার (২০০৭), রূপসী বাংলা পুরস্কার (২০১০), কবিতালাপ সাহিত্য পুরস্কার (২০১০), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯)-সহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।



