প্রধান খবরবাংলাদেশ

বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বাতিল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: মনোনয়নের আগে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে হাইকোর্ট। ধানের শীষের এই ৩ প্রার্থীরা হলেন- জামালপুর-৩ আসনের শামিম তালুকদার, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান এবং ঝিনাইদহ-২ আসনে আবদুল মজিদ।

 
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এই আদেশ দেন।
 
আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
 
প্রার্থীরা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন। কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পরে হাইকোর্টে পৃথক আবেদন জানানো হয়। ওই আবেদনের শুনানি নিয়ে ৩ জনেরই প্রার্থিতা বাতিলের আদেশ দেন হাইকোর্ট।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension