
মহাজোটের প্রার্থীদের বিজয়ী করতে আমরা সর্বাত্মক সহায়তা প্রদানে সদা প্রস্তুত- যুক্তরাষ্ট্রস্থ সুনামগঞ্জ জেলা বাসী।
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ২১ শে ডিসেম্বর শুক্রবার সন্ধা ৭.৩০ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটে তিতাস পার্টি হলে যুক্তরাষ্ট্রস্থ সুনামগঞ্জ জেলা বাসীর উদ্দোগে অনুষ্টিত হলো মহাজোটের মনোনীত ৫ প্রার্থীর সমর্থনে মত বিনিময় সভা। সুনামগঞ্জের প্রবীনতম রাজনীতীবিত ছদরুন নূর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানটির সফল সঞ্চালক ছিলেন যুক্তরাষ্ট্র যুব লীগের যুগ্ম আহব্বায়ক নিউইয়র্কের সর্বজন প্রিয় তরুন নেতা সেবুল মিয়া। সভায় নিউইয়র্ক নগরীতে বসবাস রত সর্বস্থরের সুনামগঞ্জ বাসী আগামি ৩০ ডিসেম্বরের অনুষ্টিতব্য জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ জেলার সবকয়টি আসন মহাজোট মনোনীত সকল প্রার্থীদের বিজয়ী করে, এক দশকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের আসল রূপকার জননেত্রী শেখা হাসিনা কে উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। সেই লক্ষকে সামনে রেখে সকল প্রবাসীদের আর সময় নষ্ট না করে এই মূহুর্ত থেকে ঝাপিয়ে পড়বার জন্য শপথ নেন। যার যার ক্ষেত্র থেকে দেশে যোগাযোগ বৃদ্ধি করে ভোটার দের মহাজোটের মার্কায় ভোট প্রদানে করতে উদ্ধুদ্ব করা শুরু করা উচিত বলে মত দেন।
https://www.facebook.com/RuposhiBanglaNyc/videos/952738434937298/
সভায় নিউইয়র্কে বসবাসকারীবৃহত্তর সুনামগঞ্জ জেলাবাসী দের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব,বিশিষ্ট সমাজ সেবকগন সহ কবি লেখক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ছাড়া অনেক গুরুত্বপূর্ণ্ ব্যাক্তিরা সভায় যোগ দেন। উনাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সউদ চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক ইকবাল আহমদ মাহবুব, অধ্যাপক আমিনুল হক চুন্নু, লেখক ইশতিয়াক রূপু, সাংস্কৃতিক সংগঠক শুভ রায়, বাংলা দেশ যুবলীগের যুগ্ম আহব্বায়ক রেন্টু লাল দাস. আবু সালেহ চৌধুরী,সৈয়দ গোলাম কিবরিয়া খন্দকার জাহিদুল ইসলাম, শাহিন কামালী, জামাল আহমদ, মনির উদ্দীন, নান্টু রায়, মোঃ রেহান মিয়া, প্রমুখ। সউদ চৌধুরী বলেন, প্রবাস থেকে আমাদের সকল শক্তি নিয়োগ করতে হবে নৌকা কে বিজয়ী করতে। এ ছাড়া দেশের শতসালের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অসম্ভব। লেখক ইশতিয়াক রূপু তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাস বাস করেও সদা সুনামগঞ্জ কে অনুভবের । আনন্দ বজায় রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করবার কোন বিকল্প নেই বলে সবাইকে সজাগ থাকতে বিনীত অনুরোধ জানান। অনুষ্টানের সকল বক্তাগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করে নিয়ে আনতে দেশে বিদেশ সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসবার উপর বেশি জোর প্রদান করুন। সভা চলাকালীন সময়ে এম পি পদ প্রার্থী সুনামগঞ্জ-২ এর জয়া সেন, সুনামগঞ্জ-৩ আব্দুল মান্নান, সুনামগঞ্জ-৪ এর পীর ফজলুর রহমান মিসবা এবং সুমানগঞ্জ- ৫ এর মহিবুর রহমান মানিক প্রবাসী উপস্থিত সুধীদের সংগে ফোনে শুভেচ্ছা বিনিময় করে দোয়া এবং সহযোগীতা কামনা করেন। সবশেষে সভাপতি সদরুন নূর স্মৃতি চারন করে বলেন আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতির মুল মন্ত্র বিশ্বাষী ছিলাম আজো আছি। তাই আগামী একাদশ নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোটের বিজয় ছাড়া আমি আর কিছুই কল্পনা করতে পারি না। সভাপতি উপস্থিত অতিথিদের নৈশভোজে আমন্ত্রন জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।



