প্রধান খবরভারত

ভারতের পাশে থেকে পাকিস্তানকে কড়া বার্তা হাসিনার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই এই বার্তায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন শেখ হাসিনা৷ জাতীয় নির্বাচনের আগে তাঁর বক্তব্যে ভারতের পাশে থাকার বার্তা স্পষ্ট করলেন আবারও৷ শনিবার ঢাকায় ভারতীয় সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাতকার দিতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাদের দেশে নাশকতার আবহ তৈরি করার পিছনে যাদের মদত রয়েছে তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না৷

স্পষ্টতই তাঁর ইঙ্গিত ছিল পাক সরকারের প্রতি৷ সেদেশে সদ্য ক্ষমতায় আসা ইমরান খানের সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে শেখ হাসিনার সাক্ষাতকার৷ ঢাকায় তাঁর সঙ্গে কথা বলেন টাইমস নাউ টিভির সাংবাদিক৷ তখনই সার্ক ইস্যুতে ভারতের পাশে থাকারই কথা জানিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ গত সার্ক শিখর সম্মেলন বাতিল হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েনে৷ সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে বারবার জঙ্গি হামলার বিরুদ্ধে ইসলামাবাদের প্রতি চরম হুঁশিয়ারি দেয় নয়াদিল্লি৷

ভারতের প্রধানমন্ত্রী এরপরেই সার্ক সম্মেলন বাতিল করেন৷ সেই অবস্থানকে সমর্থন জানায় আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটান৷ এরপর একে একে সার্কভুক্ত বাকি রাষ্ট্রগুলিও পাকিস্তানকে বার্তা দিয়ে সম্মেলন বাতিল করে৷ আন্তর্জাতিক মঞ্চে প্রবল অস্বস্তিতে পড়ে ইসলামাবাদ৷

শনিবার সাক্ষাতকারে শেখ হাসিনা জানান, বাংলাদেশের মাটিতে কোনওরকম জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না৷ সন্ত্রাসবাদ রুখতে ভারতের পাশেই রয়েছে আমার দেশ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফা (স্বাধীনতা)-র এখন আর বাংলাদেশে কোনও অস্তিত্ব নেই৷

নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী এমনই বলেছেন শেখ হাসিনা৷ তাঁর নেতৃত্বে পরপর দু’বার ক্ষমতায় থেকে এবার তৃতীয়বার সরকার গঠন করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ৷

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, একাদশ তম জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত হিংসা৷ পরপর খুনের ঘটনা ঘটে চলেছে৷ শাসক আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি আর তাদের সম্মিলিত ঐক্যজোট, এই দু তরফের বিরুদ্ধে পারস্পরিক হামলার ঘটনা উঠে আসছে৷ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর৷ ৩০০টি আসন দখলের লড়াইয়ে জনগণ যাকে বেছে নেবেন তিনিই ক্ষমতায় আসবেন৷ তবে তৃতীয়বার ক্ষমতায় এলে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এমনই জানিয়েছেন শেখ হাসিনা৷

সূত্র:kolkata24x7

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension