প্রধান খবরভারত

ফেসবুকে রাহুলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মামলা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় দায়ের হল অভিযোগ। ফেসবুকে তাঁদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

সিমলার এক রিসর্টের মালিক রণবীর সিং নেগির বিরুদ্ধে এই অভিযোগ করেন হিমাচল যুব কংগ্রেসের সভাপতি মণীশ ঠাকুর। তাঁর অভিযোগ, হিমাচলে ছুটি কাটাতে এসেছিলেন রাহুল গান্ধী ও তাঁর বোন। সেই সময় তাঁদের নিয়ে অশালীন মন্তব্য ফেসবুকে পোস্ট করে রণবীর সিং নেগি।

২১ ডিসেম্বর নেগি তাঁর ফেসবুকে রাহুলকে নিয়ে এই মন্তব্য করেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ‘‌ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিকে উস্কে’‌ মন্তব্য করার ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রণবীর সিং নেগিকে শীঘ্রই গ্রেফতার করা হবে। বিধানসভা নির্বাচনে তিন রাজ্যের জয়ের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর বোন ও বোনের সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে সিমলা গিয়েছিলেন। সেখানে গিয়ে সিমলার জনপ্রিয় রিসর্টে ওঠেন।

কাছাকাছি প্রিয়াঙ্কার একটি নির্মীয়মাণ বাড়িও দেখতে যান তিনি। সেখানেই একটি হোটেলে ছিলেন রাহুল-প্রিয়াঙ্কারা। দু’জনকেই একটি ধাবায় ম্যাগি আর চা খেতে দেখা যায়। এরপরেই ফেসবুকে দেখা যায় ওই মন্তব্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension