ভারত

কংগ্রেসের শক্তি বাড়াতে বাংলায় আসতে পারেন সচিন-জ্যোতিরাদিত্য

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে মোদী-অমিত শাহকে বাংলায় এনে জমকালো প্রচারের প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি৷ স্টার ক্যাম্পেইনে গেরুয়া শিবিরকে মাত দেওয়ার ছক কষছে প্রদেশ কংগ্রেসও৷ বিধানভবন সূত্রের খবর, দলের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে তাঁর অন্যতম দুই যোদ্ধা সচিন পাইলট ও জ্যোতিরাদিত্য সিদ্ধিয়াকে ভোটের প্রচারে আনার চেষ্টা করছে তারা৷ প্রদেশ কংগ্রেস মনে করছে, সচিন-জ্যোতিরাদিত্য বাংলায় এলে রাজ্যে দলীয় কর্মীরা চাঙ্গা তো হবেনই সঙ্গে তরুণ ভোটারদের আকৃষ্ট করা যাবে৷

সদ্য তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের বিপুল সাফল্য কংগ্রেসের দিল্লির মসনদ দখলের স্বপ্নকে আরও উস্কে দিয়েছে৷ এই সাফল্য পেতে রাহুল গান্ধীর দুই হাত শক্তিশালী করেছিলেন রাজস্থানের সচিন পাইলট ও মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ দুজনেই রাগার ইয়ং ব্রিগেডের সদস্য৷ বিধানভবন সূত্রের খবর, নতুন বছর পড়লেই রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট এবং মধ্যপ্রদেশের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাংলায় আসার সম্ভবনা প্রবল৷প্রতিটা জেলায় গিয়ে তাঁরা সভা করতে পারেন৷

তিন রাজ্যে দলের জয় এরাজ্যের কংগ্রেসীদের মনেও দোলা দিয়েছে৷ ১২ ডিসেম্বর রানি রাসমনি রোডের জনসভায় তার প্রতিফলন ঘটেছে৷ সেই অক্সিজেনেই ফেব্রুয়ারি মাসে ব্রিগেড সমাবেশ করার জন্য তৈরি হচ্ছে প্রদেশ কংগ্রেস৷ সেই ব্রিগেডের মধ্যমনি থাকবেন রাহুল গান্ধী৷ সূত্রের খবর, ব্রিগেড ভরানোর প্রস্তুতি জানুয়ারি মাসের প্রথম থেকেই শুরু হওয়ার কথা৷ বাংলার ক্যাপ্টেন সোমেন মিত্র ও তাঁর টিমের সঙ্গে সেই কাজের দায়িত্ব ভাগ করে নিতে পারেন রাজস্থান-মধ্যপ্রদেশ জয়ের অন্যতম দুই কারিগর৷

সচিন-জ্যোতিরাদিত্য ছাড়াও রাজস্থান তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কমলনাথ ও ভূপেশ বাঘেলকে রাজ্যে আনতে চান প্রদেশ নেতারা৷ এব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর কাছে জানতে চাওয়া হলে তিনি শুধু বলেন, অনেকেরই আসার কথা আছে৷ তবে এখনও কিছু ফাইনাল হয়নি৷

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ওয়ান অ্যান্ড অনলি স্টার মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রচাতে কাঁপাতে তিনিই একাই যথেষ্ট৷ তবে তাঁকে মাঝেমধ্যে চাপে ফেলতে মোদী-শাহকে এনে এখানে শক্তি দেখানোর চেষ্ট করেন বিজেপির দিলীপ ঘোষ-রাহুল সিনহারা৷ কিন্তু দুর্বল প্রদেশ নেতৃত্ব সেভাবে এতদিন এই দুই দলকে স্টার ক্যাম্পেইনে টেক্কা দিতে পারেনি৷ তবে এবার নিউ ইয়ারেই কংগ্রেস প্রমাণ দেবে সময় মতো খেল তারাও দেখাতে পারে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension