বিনোদন

বলিউডে আরও এক বিয়ে, ভাইরাল ছবি

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: বিয়ের মরশুমে আরও এক বিয়ে হল বলিউডে৷ অলকা ইয়াগনিকের মেয়ে সায়েশা কাপুরের বিয়েতে হাজির হয়েছিল প্রায় গোটা টিনসেল টাউন৷ দিন কতক আগেই অমিত দেসাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে সায়েশার৷

বিয়ের সেসব ছবি এখন নেটদুনিয়ার হটকেক৷ সঙ্গীত জগতের বহু শিল্পী সহ অনেক অভিনেতা-অভিনেত্রীও এসেছিলেন৷ সব্যসাচীর ডিজাইন করা গাউন পরেছিলেন সায়েশার৷ গোবিন্দা তাঁর স্ত্রীয়ের সঙ্গে এসেছিলেন অলকার মেয়ের বিয়েতে৷

এছাড়াও অথিতিদের তালিকায় ছিলেন অনুপ জালোটা, শবানা আজমি, জাভেদ আখতার, সঙ্গীতশিল্পী মধুশ্রী, কুমার শানু, বাপ্পি লাহিড়ি, উদিত নারায়ন, সোনু নিগম, অভিনেতা জনি লিভার এবং অনেকে৷

সায়েশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন৷ তাঁর বিয়ের আসরের অথিতিদের ছবিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধম্যে৷ নেটিজেনের শুভেচ্ছায় ভরছে কমেন্ট সেকশন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension