ভারত

ভারতেই তৈরি হতে পারে আইফোন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: একেবারে ভারতে তৈরি হতে চলেছে আই ফোন৷ নয়া বছরে আইফোন প্রেমীদের জন্য এমন সুখবরের কারণ হল এখানেই আইফোন এক্স-এর মতো দামি ফোনগুলি অ্যাসেম্বল করতে পারে অ্যাপল। কারণ তামিলনাডুর শ্রীপেরামবুদুরের কারখানা থেকে তাইওয়ানিজ সংস্থা ফক্সকন অ্যাপল ফোন তৈরি করবে। সংবাদসংস্থা রয়টার্স এমনটাই জানিয়েছে।

এই ফক্সকন হল অ্যাপল-এর কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারার মানে এই সংস্থাকে দিয়েই অ্যাপেল তাদের আইফোন তৈরি করে থাকে। চিনা হ্যান্ডসেট নির্মাতা সংস্থা শাওমির ফোনও এই ফক্সকনই এখানে তৈরি করে থাকে।
তামিলনাডুর শিল্পমন্ত্রী এম সি সম্পৎ জানিয়েছেন, আড়াই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে শ্রীপেরামবুদুর কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে চাইছে ফক্সকন। আর ওই বিনিয়োগের ফলে অতিরিক্ত ২৫,০০০ নতুন কর্মসংস্থান হবে।

সেক্ষেত্রে যে অ্যাপল, শাওমি-সহ বিশ্বের বিভিন্ন নামজাদা সংস্থার হ্যান্ডসেট উৎপাদন বাড়াতেই ফক্সকন তাদের শ্রীপেরামবুদুর কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে চাইছে বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও খোলসা করে ফক্সকন কিছু জানায়নি।

এতদিন আইফোন সিক্স-এস ও এসই’র মতো কমদামি ফোনগুলি ভারতে তাদের বেঙ্গালুরুতে উইসট্রন কর্পকে দিয়ে অ্যাসেম্বল করাত অ্যাপল। এবার আইফোন এক্স, আইফোন এক্স-আর, আইফো এক্স-এস মতো তাদের টপ-অফ-দ্য-লাইন ফোনগুলিকে ভারতে ফক্সকনকে দিয়ে অ্যাসেম্বল করার পথে এই মার্কিন সংস্থাটি।

এমনতিতে চিনে ফক্সকনকে দিয়েই তাদের আইফোন অ্যাসেম্বল ও ফোনগুলির যন্ত্রাংশ তৈরি করিয়ে থাকে অ্যাপল। কিন্তু মার্কিন-চিন বাণিজ্যগত যুদ্ধের কারণে চিন থেকে তাদের আইফোন তৈরির ঘাঁটি অ্যাপল ভারতে সরিয়ে আনতে চাইছে বলে বাজার বিশেষজ্ঞদের একাংশের ধারণা ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension