প্রধান খবরভারত

দুপুরে শ্রীদেবীর নিথর দেহ পৌঁছবে মুম্বই, শেষকৃত্য আজই

রূপসী বাংলা ডেস্ক:শনিবার রাতেই থেমে গিয়েছে ‘মিস হাওয়া হাওয়াইয়ের’ হৃদযন্ত্র। শোকস্তব্ধ গোটা দুনিয়া। শ্রী-হীন বলিউড প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে শ্রীদেবী আর নেই। রবিবার দিনভর শুধু চলেছে স্মৃতিচারণা, আর অপেক্ষা। দুবাই থেকে কখন ভারতে আসবে শ্রীদেবীর নিথর দেহ?  কখন তাঁকে শেষ দেখা দেখতে পাবেন তাঁর সহকর্মী, বন্ধু থেকে ভক্তরা? এই প্রশ্নই গত ২৪ ঘণ্টা ঘুরপাক খাচ্ছে… রবিবার সারাদিন ধরে চলেছে টালবাহনা। কখনও শোনা গিয়েছে, রবিবার রাত এগারোটা নাগাদ পৌঁছবে দেহ, কখনও জানা গিয়েছে মধ্যরাত পেরিয়ে রাত দুটো-তিনটে নাগাদও পৌঁছতে পারে দেহ। অবশেষে জানা গিয়েছে, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আজ দুপুর বারোটার পর এসে পৌঁছতে পারে শ্রীদেবীর দেহ। এরজন্যে অভিনেত্রীর বাংলোর বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে সেখানে ভক্তদের ঢল দেখা যাচ্ছে। সূত্রের খবর, আজই সম্পন্ন হবে শ্রীদেবীর শেষকৃত্য।অভিনেত্রীর শেষযাত্রা শুরুর আগে, তাঁর শেষ ইচ্ছেপূরণে এখন ব্যস্ত গোটা পরিবার। কোনও একসময় নিজের মনের এই ইচ্ছের কথা শ্রী জানিয়েছিলনে। ভারসোভায় শ্রীদেবীর বাংলোয় প্রস্তুতি এখন তুঙ্গে। সারা বাংলো, গাড়ি সাজানো হয়েছে সাদায়। কারণ, শ্রী-র শেষ ইচ্ছাই ছিল তাঁর শেষযাত্রায় সবকিছু সাদা হবে। সাদা ছিল তাঁর খুব প্রিয় রং। তাই আজ শ্রীদেবীর গাড়ি সাজানো হয়েছে সাদা ফুলে। এছাড়া আছে গোলাপ, অর্কিড, লিলি। অভিনেত্রীর ঘরও সাজানো হয়েছে সাদায়।শনিবার রাতে দুবাইয়ের হোটেলে মৃত্যু হয় শ্রীদেবীর। সেখানে তিনি গিয়েছিলেন বনির ভাইপো মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। শ্রী-র আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ স্বামী বনি কপূর এবং দুই কন্যা জাহ্নবী এবং খুশি। রবিবার শেষরাতে যশরাজ ফিল্মসের তরফে এক বিবৃতি প্রকাশ করে কপূর পরিবারের সকলের তরফে সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জানানো হয়েছে, তাঁরা যেভাবে এই কঠিন মুহূর্তে পুরো কপূর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।খালিজ টাইমস অনুযায়ী, শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এখন সেখানকার ফরেন্সিক দফতরের থেকে ল্যাব রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রয়াত অভিনেত্রীর পরিবার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension