
পেট্রলে নয়, পানি দিয়েই চলবে গাড়ি!!
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: একটি গাড়ি তরতর করে এগিয়ে চলছে। তবে তাতে কোনো পেট্রল বা ডিজেল নেই, শুধুমাত্র পানি ভরলেই গাড়ি এগোবে তরতর করে। নাহ,কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।
জানা যায়, পেট্রল বা ডিজেল নয়। কেবল পানি ভরলেই চলবে গাড়ি। কোনো সায়েন্সফিকশন সিনেমায় নয়, শিগগিরই বাস্তবে এমনটা ঘটবে।
অ্যালুমিনিয়াম-এয়ার, জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলবে এই গাড়িটি। এই ব্যাটারিগুলি বাতাস থেকেই অক্সিজেন নিতে পারে, আর ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিতে ভর করেই সর্বত্র চলবে এই গাড়ি। কোনো কার্বন ডাই অক্সাইড নির্গত হবে না গাড়ি থেকে। এছাড়া প্রতিটি পদার্থই পুনরায় ব্যবহারযোগ্য।
এক বারের পানিতে টানা ৩০ কি. মি পর্যন্ত যেতে সক্ষম এই গাড়ি। আবার ব্যাটারিতে ভরতে হবে পানি, তা থেকেই অক্সিজেন নিতে সক্ষম হবে এটি। আরও খানিকটা চলতেও পারবে। জল আর বাতাসই এই গাড়ির ব্যাটারির শক্তির উৎস।
ইসরায়েলের সংস্থা ফিনার্জির সিইও আভিভ জিদনের মাথায় এসেছিল এই ভাবনাটি। তার কাছে এই সংক্রান্ত আরও ১৫টি পেটেন্ট রয়েছে। পজিশনিং সিস্টেম, নেটওয়ার্ক প্রোটোকল, নেভিগেশন অ্যাকিউরেসি নিয়েও কাজ করেন তিনি।
বিকল্প শক্তির অনুরাগী হওয়ায় মেটাল-এয়ার টেকনোলজির সাহায্য নিয়েছেন। ইসরায়েলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আরিয়ে জাবানের গবেষণাগারে এই জিরো এমিশন-হাই ডেনসিটি সিস্টেমের ব্যাটারি তৈরি করা হয়েছে।
কোনো কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় না এই গাড়ি থেকে। প্রতিটি পদার্থই পুনর্ব্যবহারযোগ্য। ইলেকট্রিক ভেহিকলে এই অ্যালুমিনিয়াম-এয়ার ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। এই গাড়ির ব্যাটারির সিস্টেমটিও সেভাবেই তৈরি।
-রানশু



