
ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রূপসী বাংলা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মা বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ২৬ ফেব্রুয়ারি রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বেগম ফজিলাতুন্নেসা ছিলেন রত্নগর্ভা মহীয়সী নারী। তার মৃত্যুতে আওয়ামী লীগ গভীর শোকাহত।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমা বেগম ফজিলাতুন্নেসার পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৮টায় গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ট্রোক করেন তিনি। বিকাল ৩টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের পাশে দীর্ঘ সময় কাটান ওবায়দুল কাদের। এসময় চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন তিনি।
bd-journal



