
বাংলাদেশ
পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন
মানিকগঞ্জ প্রতিনিধি:গত রবিবার দিবাগত রাতে ঝড়ো আবহাওয়ার কারনে কয়েটি ফেরি চলাচল না করতে পারায় এবং বাকি ফেরি ধীর গতিতে চলাচল করায় পাটুরিয়া – দৌলতদিয়া নৌ- রুটে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটেছে।
একারনে সোমবার ২৬ ফেব্রুয়ারি পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে তিনশতাধিক পণ্যবাহী ট্রাক সহ চার শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পরেছে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, গত রাতে ঝড়ো আবহাওয়ার কারনে ফেরি চলাচল বিঘ্ন ঘটেছে। একারনে আজ দুপুরের পর থেকে তিনশতাধিক পণ্যবাহী ট্রাকসহ চারশতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এ নৌ -রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে বাকি একটি ফেরি পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। সন্ধার মধ্যে যানবাহন সব পারাপার করা সম্ভব হবে বলেও তিনি জানান#



