বাংলাদেশ

শিবালয়ে নাইমুর রহমান দুর্জয় এমপির উঠান বৈঠক

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর জল রাশির মাঝে মাথা উচু করে দাঁড়িয়ে থাকা  আলোকদিয়ার চরে উঠান বৈঠক করেছেন মানিকগঞ্জ – ১ আসনের সংসদসদস্য নাইমুর রহমান দুর্জয় এমপি।
সোমবার ২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে  উপজেলার তেওতা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি  দুর্জয় বলেন, বর্তমান সরকার দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক জোন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে  আওয়ামীলীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে।
দলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার জন্য তৃণমুলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
তেওতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম শেখের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ, জেলা পরিষদ ও জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবর রহমান খান জনি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ – সম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ – সভাপতি বিকাশ চন্দ্র সাহা, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকির প্রমুখ।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension