
বাংলাদেশ
সাংবাদিক কালাম বিশ্বাসের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
মানিকগঞ্জ প্রতিনিধি: দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক কালাম বিশ্বাসের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ শে ফেব্রুয়ারি মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার (ছানু),সাধারণ -সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানোবেন্দ্র চক্রবর্তী ও সিনিয়র সাংবাদিক সাব্বিরুল ইসলাম সহ মানিকগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ মরহুমের সৃতিচারন করেন। পরে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য গত ২২ শে ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক কালাম বিশ্বাস।



