
প্রবাস
শোক সংবাদ
রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মাননীয় সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবের মাতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোক ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপির রত্নগর্ভা” মা” বেগম ফজিলাতুন নেছা আজ ২৬ শে ফেব্রুয়ারি রোজ সোমবার ২০১৮ ঢাকার স্থানীয় সময় রাত ১০:০০ টায় বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি —- রাজিউন ) । মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৯২ বছর । আমাদের প্রিয় কাদের ভাইয়ের মায়ের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি নুরুজ্জামান সরদার ও সাধারন সম্পাদক সুবল দেবনাথ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।



