প্রবাস

সাংবাদিক গোলাম মল্লিকের মৃত্যুতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের শোক

শাহাব উদ্দিন সাগর:নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাপ্তাহিক বাঙ্গালীর সাবেক সাংবাদিক গোলাম মল্লিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। বিবৃততে তারা বলেন, গোলাম মল্লিকের মৃত্যুতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব শোকাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। একই সঙ্গে তার পরিবার যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন সে প্রত্যাশা করছি।
প্রায় ২৪ ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার বিকেলে ৩ টা ৪০ মিনিটে ফ্লাশিংয়ের নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে গোলাম মল্লিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ জানুয়ারী মঙ্গলবার আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে দ্রুত তাকে লাইফ সাপোর্ট দেয়া হয় ।
প্রায় ৬০ বছর বয়স্ক গোলাম মল্লিক ১৯৯১ সালে নিউইয়র্কে আসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গোলাম মল্লিকের মরদেহ ওজোন পার্কের ইসলামিক ফিউনারেল হোম থেকে আজ শুক্রবার বাদ জুমা ওজোন পার্ক মসজিদে নামাজে জানাজার জন্য নেয়া হবে। এর পর বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension