বিনোদন

প্রতিবাদ করায় অভিনেত্রী অহনাকে ঝুলিয়ে নিয়ে গেলো- ট্রাক ড্রাইভার

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হয়েছেন টিভি অভিনেত্রী অহনা। বুধবার ভোর ৪টায় নাটকের শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

এ ঘটনায় উত্তরা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। মামলার বিবৃতিতে বলা হয়েছে, পুরান ঢাকায় একটি নাটকের শুটিং শেষে বাসায় ফেরার পথে রাত সোয়া ৩টার দিকে উত্তরার ৭নং সেক্টরের একটি রাস্তায় পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়। সে সময় অহনা নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন।

গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ট্রাকচালককে নামতে বললে তিনি অহনার সঙ্গে তর্কাতর্কি করেন। এ সময় অহনা নিজেই ট্রাকের দরজা দিয়ে উঠে চালককে নামাতে যান।

কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় ট্রাক ছেড়ে দেন। ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় নিয়ে উত্তরার ১২নং সেক্টরে পৌঁছলে স্থানীয়দের বাধায় ট্রাকচালক সজোরে ব্রেক কষলে ছিটকে পড়েন অহনা।

এতে অহনা গুরুতর আহত হন। তার আঘাত বেশ বড় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। অহনা কোমরে হাড়ের সংযোগস্থলে আঘাত পেয়েছেন।

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension