
বাংলাদেশ
মানিকগঞ্জে বিএম খোরশেদের পরিচালনায় জাতিসংঘে বাংলা চাই অনলাইন ভোটিং ক্যাম্পেইন আনুষ্ঠানিক শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জে জাগোবাংলা টুয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ প্রতিনিধি বিএম খোরশেদের পরিচালনায় জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এই দাবিতে এবং জাতিসংঘে বাংলা চাই এই শ্লোগানে অনলাইন ভোটিং ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার ২৭ শে ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার রহমান ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ – সভাপতি সাইফুদ্দিন আহামেদ নান্নু, সাবেক সভাপতি সুরুয খান, সাংবাদিক সমিতির সভাপতি মানোবেন্দ্র চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাণ কোম্পানির সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানের আয়োজন করে জাগোবাংলা টুয়েন্টিফোর ডটকম।



