প্রধান খবরভারত

‘চাঁদনি’কে শেষবার চোখের দেখা দেখতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির তারকা, হাজার ভক্ত

রূপসী বাংলা ডেস্ক:

সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে পৌঁছলেন কাজল-অজয় দেবগন

#এসেছেন হেমা মালিনী, জয়াপ্রদা, এষা দেওল

# এসেছেন ফারহা খান, তব্বু, সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চন

#ঠাকরে পরিবারের সদস্যরাও হাজির হয়েছেন সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে

# শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন আরবাজ খান

# বেলা সাড়ে বারোটা পর্যন্ত এখানেই শায়িত থাকবে দেহ

# শ্রীদেবীর দেহের সঙ্গে রয়েছেন সঞ্জয় কপূর

# সকাল ৯ টা বেজে ৫ মিনিট, এখন ক্লাবের ভেতর রয়েছেন মূলত পরিবারের সদস্যরা। এসেছেন কর্ণ জোহর

# কিছুক্ষণের মধ্যেই জনসাধারণের জন্যে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের দরজা খুলে দেওয়া হবে

# প্রচুর নিরাপত্তা কর্মী উপস্থিত রয়েছে এলাকায়

# দেহ আনা হল সেলিব্রেশ স্পোর্টস ক্লাবে

# এসে পৌঁছেছেন শ্রীদেবীর পরিবারের সদস্য, সহকর্মী কর্ণ জোহর

# সকাল ৮ বেজে ৫৮ মিনিট গ্রিন একারস থেকে শ্রী-র নিথর দেহ নিয়ে যাওয়া হচ্ছে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে

 

মুম্বই: মঙ্গলবার দুবাই পুলিশ শ্রীদেবীর কেস ক্লোজড ঘোষণার পর গতকাল রাতেই দুবাই থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয় অভিনেত্রী নিথর দেহ। রাতে সেসময় শ্রীদেবীর দেহ বিমানবন্দর থেকে নিতে উপস্থিত থাকেন অনিল কপূর, সোনাম কপূর, অনিল অম্বানি, তাঁর স্ত্রী টিনা অম্বানি, রাজ্যসভার সংসদ অমির সিংহ ছাড়া অন্যান্যরা।    গতকাল শ্রীদেবীর বাড়ি লোখন্ডওয়ালার গ্রিন একারসে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীর দেহ।

আজ বুধবার অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। দুপুর দুটোয় শুরু হবে শেষযাত্রা। সকাল সাড়ে নটা থেকে অভিনেত্রীর নিথর দেহ শায়িত থাকবে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। সংবাদমাধ্যমের মানুষজনও শ্রদ্ধা জানাতে পারবেন, তবে তাঁদের বাইরে রেখে আসতে হবে ক্যামেরা এবং অন্যান্য রেকর্ডিং ডিভাইস। আজ বিকেল সাড়ে তিনটেয় সম্পন্ন হবে অভিনেত্রীর শেষকৃত্য।

 

সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন অভিনেত্রীকে একবার শেষ দেখা দেখার জন্যে। অনেকে গতকাল রাত বারোটা থেকে অপেক্ষায় রয়েছেন। বহু লোক অফিস ছুটি নিয়ে এসেছেন সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শেষশ্রদ্ধা জানানোর জন্যে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension