প্রবাস

সোহেল গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন : প্রতিবাদ সভায় টেলিফোনে ইলিয়াস পত্নী লুনা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলকে হত্যার প্রতিবাদে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র ছাত্রদল এবং তার বন্ধুদের আয়োজনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ছাত্র দল নেতা ফরিদ খন্দকারের সভাপতিত্বে এবং শাহবাজ আহমদ ও ফাহিম শাকিল অপুর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও চেয়ারম্যান আনহার মিয়া, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, ওয়াহেদ আলী মন্ডল, যুক্তরাষ্ট্র যুব দলের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, মিজানুর রহমান মিজান, নিউইয়র্ক স্টেট যুব দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল খান হারুণ, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রব কাওছার আহমদ, বিয়ানীবাজার বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল হাকিম, নিউইয়র্ক স্টেট যুব দলের সহ সভাপতি বুরহান উদ্দিন, সেলিম আহমদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, ঢাকা মহানগর ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম, জাবেদ আহমদ, তাহমিদ আহমদ, মোহাম্মদ লাল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গুম হওয়া নেতা ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদী লুনা ও মরহুম সোহেলের ভাই সাবেক ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল আনসারী, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সুমন আহমদ, ফাহমিদ খান, রাফসান আহমদ, রাজ খান, তপু আজিজ, নজরুল, আশীষ দাস, জুবায়ের ইসলাম, সেলিম, শাকিল, তোফায়েল আলম, রকি আহমদ, নীল আহমেদ। অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তারা কোন পদ পদবী ব্যবহার করেননি। সবাই অনুষ্ঠানে উপস্থিত থেকে চমৎকার একটি অনুষ্ঠান করেছেন। যারা আয়োজনে ছিলেন তারা হলেন- ফরহাদ খন্দকার, সায়েম আহমেদ, ইয়াসিন আহমেদ, শাহবাজ আহমদ, ফাহিম শাকিল অপু, শাকিল আহমদ ও জাহেদুল হক চৌধুরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension