বিনোদন

ক্যান্সারের চিকিৎসার পর আয়ূষ্মানের স্ত্রীর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সোনালী বেন্দ্রের পর তাহিরা কাশ্যপ৷ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কেমথেরাপির কারণে সব চুল পড়ে গিয়েছে তাঁদের৷ সেই অবস্থায় এবার ছবি পোস্ট করলেন আয়ূষ্মান খুরানার স্ত্রী তাহিরা৷ দীপিকা সেই ছবিতে লিখেছেন, ‘হট’৷

হটই বটে৷ এইভাবে স্মার্টলি পোজ করাও তো চারটি খানি কথা নয়৷ তার উপর যেখানে তাহিরা অভিনেত্রীও নন৷ সেখানে গ্ল্যামার ইন্ডাস্ট্রির নায়িকাদের মতোই বোল্ড ব্যক্তিত্ব নিয়ে ছবিটি পোস্ট করেছেন৷ লিখেছেন উইগ পরে ট্যায়ার্ড হয়ে গিয়েছেন তাই এভাবে থাকাই ভালো৷
তাঁর ক্যান্সার নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে চারিদিকে৷ ক্যান্সারে জিরো স্টেজেই চিকিৎসা চলছে তাঁর৷ নিজের অসুস্থতা নিয়ে একটি সারক্যাস্টিক পোস্ট করেছিলেন তাহিরা৷ যেখানে তিনি লিখেছিলেন, “আমি অ্যাঞ্জেলিনা জোলির ইণ্ডিয়ান ভারশান৷ কারণ আমার একটি স্তনেই ক্যান্সারের আশঙ্কা দেখা দিয়েছিল৷ আমি আমার ডাক্তারকে বলেওছি যে কার্দাশিয়ানদের টক্কর দেওয়ার সময় এসে গিয়েছে৷”

স্তন ক্যান্সারের জিরো স্টেজে থাকাকালিনই অস্ত্রপ্রচার(mastectomy procedure) করে ফেলেছেন তিনি৷ অ্যাঞ্জেলিনা জোলিরও একই রকম ভাবে জিরো স্টেজে ক্যান্সারের চিকিৎসা হয়েছিল৷ সাত দিন ধরে হাসাপাতালেই ছিলেন তাহিরা৷

হাসপাতাল থেকে ছুটি পেয়ে এই পোস্ট করেছিলেন তিনি৷ কেবল নিজের অসুস্থতা নয় অন্যান্য মহিলাদের নিজেদের রোগ নিয়ে সচেতন হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি৷ অধিকাংশ মহিলাই নিজিদের অসুস্থতা এড়িয়ে যান৷

ঔষুধ খেলেই ঠিক হয়ে যাবে৷ ডাক্তারের কাছে কে যাবে, খরচাসাপেক্ষ ব্যাপার স্যাপারে না যাওয়াই ভালো৷ এসব ভাবতে ভাবতেই অনেকের প্রাণ নিয়ে টানাটানি হয়৷ কখনও কঠিন চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়৷ তাদের জন্যও তাহিরা জানিয়েছিলেন, “এমন কোনও কাজ নেই যা মানুষের সাহসে কুলোয় না৷ আমি সকল মহিলাকে সচেতন করতে চাই৷

আমার বয়স ৩৫, দু’বার ম্যামোগ্রাম হয়েছে আমার৷ যদি কখনও কোনও লক্ষণ দেখেন তৎক্ষণাৎ চিকিৎসা করান৷ যদিও আমরা বক্ষ নিয়ে অবসেসড কিন্তু এই অস্ত্রপ্রচারের পর নিজেকে আরও ভালবাসতে শুরু করেছি আমি৷”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension