খেলা

ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে বাস ড্রাইভার বলেছিলেন নাসির হুসেইন, জানালেন কাইফ

রূপসী বাংলা ডেস্ক:২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক মহম্মদ কাইফকে বাস ড্রাইভার বলে স্লেজিং করেছিলেন ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক নাসির হুসেইন। কাইফই এ কথা জানিয়েছেন। ট্যুইটারে এক ক্রিকেটভক্তর প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কাইফ।

একদিনের আন্তর্জাতিকে ভারতের স্মরণীয়তম জয়গুলির অন্যতম ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল। ৩২৬ রান তাড়া করতে নেমে ভারতীয় দল একসময় ১৪৬ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেই পরিস্থিতি থেকে দলকে জয় এনে দেন কাইফ ও যুবরাজ সিংহ। কাইফ ৭৫ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension