
বিনোদন
গোবিন্দার ভাগ্নের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: অভিনেতা গোবিন্দার ভাগ্নে জনমেন্দ্র আহুজা বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়৷ গোবিন্দার ভাই ডাম্পির ছেলে ছিলেন জনমেন্দ্র৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর৷
বৃহস্পতিবার সকালবেলা তাঁর বুকে ব্যাথা ওঠে৷ যার কারণে মাটিতে পড়ে যায় সে৷ জনমেন্দ্র সেই সময় নিজের ভারসোভা ফ্ল্যাটে ছিলেন৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর৷ জনমেন্দ্রর মৃত্যুর খবর পেতেই গোবিন্দা সহ তাঁর অন্যান্য পরিবারের সদস্যরা ভারসোভায় গিয়ে পৌঁছয়৷ টেলিতারকা ক্রুষ্ণা অভিষেক, তাঁর স্ত্রী কশ্মিরা শাহ সেখানে গিয়েছিলেন৷
মুম্বইয়ের ভিলে পার্লেতে জনমেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ গোবিন্দার ছবি ‘জাহা জায়েঙ্গে হামে পায়েঙ্গে’ জনমেন্দ্র পরিচালনা করেছিল৷



