
হনসিকার গোপন ছবি ফাঁস
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: গত বছর কমল হাসানের মেয়ে অক্ষরা হাসানের মোবাইল ফোন হ্যাকড হয়ে লিক হয়েছিল বেশ কয়েকটি ছবি৷ প্রত্যেকটিতেই অন্তর্বাস পরে ছিলেন অক্ষরা৷ দক্ষিনী অভিনেত্রী অক্ষরা সহ অনেকেরই সোশ্যাল মিডিয়া এবং ফোন হ্যাকড হয়এছিল৷
তাঁদের মধ্যে রয়েছেন অনুষ্কা শেট্টি, এমি জ্যাকসন৷ তাঁদেরও গোপনীয় ছবি এইভাবে লিক হয়েছিল৷ এবার সেই তালিকায় ফের নাম জুড়ল হনসিকা মোতওয়ানি৷ এর আগে কয়েকবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল৷
ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, “আমার ফোন আর ট্যুইটার হ্যাকড হয়েছে৷ দয়া করে কেউ কোনও মেসেজের রিপ্লাই দেবেন না৷ আমার টিম যত শীঘ্র সম্ভব সব কিছু ঠিক করার চেষ্টা করছে৷”
ফোন হ্যাকড হওয়ার কারণে হনসিকার গোপনীয় কিছু ছবি লিক হয়েছে ইন্টারনেটে৷ জিমওয়্যার এবং স্যুইমস্যুট পরা বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে৷ সবকটাই সেলফি৷ ফ্যানেরা অনুমান করছে ছবিগুলি সদ্য তুলেছেন হনসিকা৷
একটি ছবিতে তাঁকে সাদা স্যুইমওয়্যারে দেখা যাচ্ছে৷ টোনড বডি, ফ্ল্যাট অ্যাবস নিয়ে আয়নার সামনে সেলফি তুলেছেন হনসিকা৷ স্বল্প পোশাক পরা আরও কয়েকটি ছবিও এখন সার্ক্যুলেট হয়ে গিয়েছে চারিদিকে৷



