
নেটদুনিয়ায় ভাইরাল প্রতীক বব্বরের বিয়ের ছবি
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা প্রতীক বব্বরের বিয়ের খবরে ভরে গিয়েছে নেটদুনিয়া৷ বিয়ের মরশুম এখনও বলিপাড়ায় ধুমধাম করে চলছে৷ দীপিকা-রনভীর, নিক-প্রিয়াঙ্কার মতো বড়ো বড়ো তারকার পাশাপাশি বলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছে৷
প্রতীক বব্বরের এনগেজমেন্টের খবর গত বছরই সামনে এসেছিল৷ বাগদান পর্ব সেরে চমকে দিয়েছিলেন প্রতীক৷ নিজের ইনস্টগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করেছিলেন বাগদানের৷

নিজের লং টাইম গার্লফ্রেন্ড সানিয়া সাগরের সঙ্গে বিয়ে করেছেন প্রতীক৷ লখনৌর বি এস পি লিডার পবণ সাগরের মেয়ে সানিয়া৷ পরশু হলুদ এবং মেহেন্দির ছবি প্রকাশ্যে এসেছিল৷
তারপরই প্রতীকের বিয়ের ছবির জন্য অধীর আগ্রহে বসেছিল তাঁর ভক্তরা৷ অবশেষে বিয়ের বেশ কয়েকটি ছবি এখন প্রকাশ্যে৷ গত আট বছর ধরে সানিয়া এবং প্রতীক একে অপরকে চেনে৷

যদিও সানিয়াকে বিয়ের প্রস্তাব প্রতীক আগের বছর দিয়েছেন৷ সানিয়াও এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির একজন৷ বেশ কয়েকটি মিউজক ভিডিও, শর্ট ফিল্ম, ফ্যাশন রিলেটেড ফিল্মের প্রোযজনা ও পরিচালনা করেছেন৷



